1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব

গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি
গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি

ডিজিটাল ডেস্ক: গাজা সিটিতে একটি ভবন ধসে অন্তত ১০০ ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটি থেকে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সিভিল ডিফেন্স দলের সদস্যরা জানান, রাত আনুমানিক ১টার দিকে ভবনটির ভেতরে থাকা মানুষজন ঘুমিয়ে থাকা অবস্থায় সেটি ধসে পড়ে।

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইসরায়েলি হামলায় ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না থাকায় অনেক ফিলিস্তিনি সেখানেই অবস্থান করছিলেন।

আটকা পড়া মানুষদের উদ্ধারে সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। তাদের হাতে থাকা সীমিত সরঞ্জাম ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026