
ফিরোজ মাহমুদ নলডাঙ্গা নাটোর প্রতিনিধি:
নভেম্বর ৭/১১/ও ৮/১১/ ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হালতী বিলের খোলাবাড়িয়া আশেপাশে বিলে মোবাইল কোর্ট অভিযান করা হয়।
হালতি বিল ট্যাংকি সংলগ্ন ক্যানেলে ৭০ টি চায়না দোয়ারি জাল পুড়িয়ে ধবংশ ও স্রোতি নেট অপসারণ
মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৮ তারিখ নভেম্বর ২০২৬ মোহনপুর দারা,আশেপাশে বিলে ৮০ টি চায়না রিং জাল ও আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। বিভিন্ন ধারার মুখের সূচি নেট অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।