1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:০৮|
শিরোনামঃ
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত, আহত ৫ ‘স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট, আমরা আর আগের বাংলাদেশ নই’ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়ন—সব ক্ষেত্রেই সরকার কাজ করছে: রিজভী বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্কে ‘সার্কেল’, শুরু হলো রিয়েল কানেকশনের নতুন যাত্রা ১২ বছরেও কমেনি চট্টগ্রামের জলাবদ্ধতা, ‘এত টাকা খরচ করে লাভ কী?’ টেকনাফে সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জন আইনের আওতায় আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে বেলজিয়াম। গত শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে দাবানলের সূত্রপাত হওয়ার পর মাত্র তিন দিনে প্রায় ৩ হাজার হেক্টর বনভূমি ও গাছপালা পুড়ে গেছে।

এর আগে বেলজিয়ামে সবচেয়ে বড় ও ভয়াবহ দাবানল হিসেবে ২০১১ সালের ঘটনাটিকে বিবেচনা করা হতো। ওই সময় প্রায় ১ হাজার ৪০০ হেক্টর জমির গাছপালা পুড়ে গিয়েছিল। এবার মাত্র কয়েক দিনের মধ্যেই সেই রেকর্ডের দ্বিগুণের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে শুক্রবারই জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করে বেলজিয়াম সরকার। পরে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেন।

তবে প্রায় চার দিন ধরে ব্যাপক প্রচেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন আরও বিস্তৃত হচ্ছে।

রোববার পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানান, শুষ্ক বাতাসের প্রভাবে দাবানল ক্রমেই জার্মান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।

বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা রয়টার্সকে বলেন, বেলজিয়ামে এত বড় মাত্রার দাবানল হতে পারে—এটি তিনি কখনো কল্পনাও করেননি। বর্তমানে তাদের এ ভয়াবহ দাবানলের মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে। তাই এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

দাবানলের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026