1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:২২|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৮২ Time View

টেকনাফ প্রতিনিধি | ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোহাম্মদ হারুন (৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোহাম্মদ হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে হারুনের অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাবের বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ আরও জানায়, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026