1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৩|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট ও ভাঙচুর, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪০ Time View
মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট ও ভাঙচুর, গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট ও ভাঙচুর, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার অভিযোগ ওঠে।

পরে হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন কক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

মামলায় আসামি প্রায় ২৫১ জন

ঘটনার পরদিন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

দেড় কোটি টাকার ক্ষতির দাবি

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রটির চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী লুটের পাশাপাশি স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলা, লুটপাট ও স্থাপনা ভাঙচুরের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026