1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:১৩|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দেওয়া
মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দেওয়া

মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দেওয়া

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মানব পাচারের শিকার এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মানব পাচারকারীদের ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী শাহরিয়া নোমান নাঈমকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে গিয়ে মানব পাচারকারীদের একটি আস্তানায় আটকে রাখা হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজারছড়া এলাকা থেকে কিশোর নাঈমকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বিভিন্ন আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

এরই ধারাবাহিকতায় টেকনাফ মডেল থানার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পাহাড়ি এলাকায় থাকা মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026