1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব

কিশোর গ্যাংবিরোধী ব্যাপক অভিযান, আটক ২৫৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন বখাটে ও কিশোর গ্যাংপ্রবণ এলাকায় পৃথক টিম নিয়ে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এসব অভিযানের নেতৃত্ব দেন।

আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এই অভিযান জোরদারের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সামনে এসেছে। গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হন। ওই ঘটনায় গ্রেপ্তার চারজনের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর কুমিল্লাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতেও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ বলছে, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অপরাধের ধরন ও সংশ্লিষ্টতার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026