1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১১:৪০|
শিরোনামঃ
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব

সৈয়দপুর প্লাজায় দুর্ধর্ষ চুরি: তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View
সৈয়দপুর প্লাজায় দুর্ধর্ষ চুরি: তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট
সৈয়দপুর প্লাজায় দুর্ধর্ষ চুরি: তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

এম আজম কামাল, নীলফামারীর সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্লাজার দুটি প্রতিষ্ঠানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো বিদ্যুৎ জুয়েলার্স ও আহাদ টেলিকমের ইনফিনিক্স মোবাইল শোরুম।

ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যুৎ জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার এবং আহাদ টেলিকমের ইনফিনিক্স শোরুম থেকে দামি স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খবর ছড়িয়ে পড়লে প্লাজার ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।

এদিকে, গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।
চুরি হওয়া মালামালের প্রকৃত পরিমাণ ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরবর্তীতে জানাবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026