1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ Time View
বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: রাজশাহীর বাঘায় বেসরকারি জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে রাজশাহী শহরে রেফার্ড করা হলেও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে বাঘা পৌর সদরের জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের পর নবজাতককে মুমূর্ষু অবস্থায় দ্রুত রাজশাহী শহরে নেওয়ার জন্য রেফার্ড করা হয়। তবে পথেই শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনার সময় ক্লিনিক থেকে নবজাতককে মাইক্রোবাসে করে নেওয়ার দৃশ্য একজন সংবাদকর্মী ভিডিও ধারণ করেন বলে জানা গেছে। এ নিয়ে পরে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে ওই সংবাদকর্মীর বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

সংবাদকর্মী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, “মৃতপ্রায় অবস্থায় শিশুটিকে ক্লিনিক থেকে পাঠানো হচ্ছিল। জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আমি ভিডিও ধারণ করি। পরে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ডা. আকতারুজ্জামান আমাকে ডেকে ভিডিও মুছে ফেলার জন্য মোবাইল নেওয়ার চেষ্টা করেন। তবে তিনি সফল হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026