1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ২:১৫|
শিরোনামঃ
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি

টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬৭ Time View
টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুইজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এরপর একই বাড়ির অপর একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযানে সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আমি যতক্ষণ টেকনাফ থানায় দায়িত্বে আছি, ততক্ষণ পর্যন্ত অপরাধ দমনে আপ্রাণ চেষ্টা করে যাব। কোনো অপরাধী ছাড় পাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026