1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৯|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্কে ‘সার্কেল’, শুরু হলো রিয়েল কানেকশনের নতুন যাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

প্রথম পত্রিকা  ডেস্ক:বাংলাদেশের তরুণদের পরিচিত মোবাইল ব্র্যান্ড এয়ারটেল এখন নতুন পরিচয়ে ‘সার্কেল’। তরুণ প্রজন্মের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ‘রিয়েল কানেকশন’কে সামনে রেখে নতুন এই যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে তরুণদের বন্ধুত্ব, যোগাযোগ ও জীবনযাপনের ধরন বদলেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এয়ারটেল তার নতুন পরিচয় ‘সার্কেল’ নিয়ে এসেছে।

বছরের পর বছর বাংলাদেশের তরুণদের কল, মেসেজ, গান, আড্ডা ও নানা ধরনের ডিজিটাল অভিজ্ঞতার সঙ্গে যুক্ত ছিল এয়ারটেল। এবার সেই পরিচিত সংযোগকে আরও আধুনিক ও তরুণবান্ধব অভিজ্ঞতায় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কেলে থাকছে নতুন কী?

‘সার্কেল’ তরুণ প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় অফার, শক্তিশালী ডিজিটাল সুবিধা এবং ভবিষ্যতমুখী বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসছে। তবে এতদিন গ্রাহকরা যেসব কানেকশন ও সেবা ব্যবহার করে আসছেন, সেগুলো আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমান গ্রাহকদের জন্য পরিবর্তনটি হবে সহজ ও নিরবচ্ছিন্ন। গ্রাহকদের পরিচিত ০১৬ নম্বর অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ থাকবে।

এ ছাড়া অ্যাপ আপডেট করলেই সক্রিয় হবে ‘My Cirkle App’। বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো ধরনের বাধা ছাড়াই সচল থাকবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিবর্তনটি মূলত পরিচয়ের ক্ষেত্রে। গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও সংযোগের জায়গায় কোনো পরিবর্তন আসছে না। বরং সেই সম্পর্ককে আরও শক্তিশালী করে তরুণদের আরও কাছাকাছি যাওয়াই ‘সার্কেল’-এর লক্ষ্য।

বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার জায়গা থেকেই ‘রিয়েল কানেকশন’-এর ধারণাকে সামনে আনা হয়েছে। যারা একে অপরকে বোঝে, পাশে থাকে এবং নিজেদের মতো করে থাকতে পারে—তাদের নিয়েই গড়ে উঠবে এই নতুন কানেকশনের জার্নি।

‘রিয়েল কানেকশন সবসময় অন’—এই প্রতিশ্রুতি সামনে রেখে নতুন পরিচয়ে তরুণদের সঙ্গে এগিয়ে যেতে চায় সার্কেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026