1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৪:২৫|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬১ Time View
রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮
রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: রাজশাহীর সাহেববাজারের প্রসিদ্ধ কারুশ্রী জুয়েলার্সে সংঘটিত দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় চক্রের প্রধান সাত চোর এবং চোরাই সোনা কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি পুলিশ।

রাজশাহী আরএমপির মুখপাত্র গাজিউর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ জুন ভোরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোরের দল সাহেববাজারের এই জুয়েলারি দোকানে হানা দেয়। চোরচক্রটি প্রথমে পাশের একটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং পরে কারুশ্রী জুয়েলার্সের দেয়াল কেটে প্রবেশ করে। সেখান থেকে সিন্দুক ভেঙে বিপুল পরিমাণ সোনা ও রূপা লুট করে তারা পালিয়ে যায়।

এই ঘটনায় জুয়েলার্সের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি, সাইবার এবং সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে উন্নত প্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশি তদন্তে প্রকাশ পায় যে, এই চক্রটি অত্যন্ত চতুর ও পেশাদার। তারা অপরাধের পর দ্রুত স্থান পরিবর্তন করে এবং একই সিমকার্ড বা মোবাইল ফোন দ্বিতীয়বার ব্যবহার করে না। মূলত বছরে একটি বা দুটি বড় চুরি করাই ছিল তাদের পেশা। কারুশ্রী জুয়েলার্সে হাত দেওয়ার আগে তারা প্রায় চার মাস ধরে রাজশাহীর বিভিন্ন হোটেলে ছদ্মনামে অবস্থান করে এলাকাটি রেকি করেছিল।

পরবর্তীতে রাজশাহী মহানগর পুলিশের একাধিক চৌকস দল খুলনা ও ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে প্রথমে খুলনা থেকে রুস্তম আলী শেখ এবং পরে ঢাকা থেকে স্বপন, উজ্জল, রিয়াজ, আবু তালেব, কালাম শেখ ও ইউনুস নামের সাত চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

ধৃত স্বর্ণ ব্যবসায়ীর হেফাজত থেকে চুরি যাওয়া ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা ও চোরাই সোনা বিক্রির নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আরএমপি জানিয়েছে, আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে এবং চুরির বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026