1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:২২|
শিরোনামঃ
বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার আত্রাইয়ে সরকারি ভিপি সম্পত্তিতে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা  টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময় বিভাগীয় কমিশনার রাজশাহী বদলি  উপলক্ষে ডিআইজি ও রাজশাহী রেঞ্জয়ের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা সংবাদ প্রকাশে বৈষম্যের অভিযোগ, গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ৬ মাসে সরকারের সুস্পষ্ট কোনো সাফল্য নেই: গোলাম পরওয়ার ফিরলেন ২৪ জেলে, আরাকান আর্মির হাতে এখনো আটক ৮৬ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন মা-কে ভালোবাসার অনন্য স্বীকৃতিস্বরূপ সন্মানা পেলেন

বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ-৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ-৪
বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ-৪

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি গায়ে হলুদ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার ও পূর্ববিরদের জের ধরে শীর্ষ সন্ত্রাসী হারুনের এলোপাতাড়ি গুলিতে ক্যামেরাম্যান সহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামে হাজীটোলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন,শান্ত মাহি, জসিম ও সাকিব এদের মধ্যে মাহেও শান্তের অবস্থা আর আরও অবনতি হলে গুলিবিদ্ধ শান্ত ও মাহিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।।এছাড়া আহত শান্তর সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর দুই আরোহীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কর্মী রায়হানের সঙ্গে দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী হারুনের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ওই এলাকার একটি গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালীন হার ও রায়হানের মধ্যে মুঠোফোনে বাকবিতণ্ডা ও হুমকি-ধামকি হয়। এর জেরে রায়হানকে হত্যার উদ্দেশ্যে তার লোকজনকে খুঁজতে সেখানে উপস্থিত হয় সন্ত্রাসী হারুন।

তবে ঘটনাস্থলে রায়হান ও তার লোকজন উপস্থিত না থাকায় ক্ষিপ্ত হয়ে হারুন সেখানে উপস্থিত নিরপরাধ ও সাধারণ লোকজনকে রায়হানের লোক ভেবে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে গুলিবিদ্ধ শান্ত ও মাহিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আর জসিম ও সাকিব বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে একটি পুলিশের টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে জানানো হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026