1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৮:০৬|
শিরোনামঃ
নলডাঙ্গায় “দ্বিতীয় নলডাঙ্গা উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬”এর শুভ উদ্বোধ‌‌ন। নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত অবস্থা আশঙ্কাজনক। তুরস্কে সাঈদ নুরসি সম্মেলন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত অবস্থা আশঙ্কাজনক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

ফিরোজ মাহমুদ নলডাঙ্গা নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর, ২০২৬) ভোর অনুমান ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলাম (৫০) চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যথারীতি মসজিদে আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। তবে আজান চলাকালীন হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দ্রুত মসজিদে ছুটে গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে গেছে।

ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ভিকটিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026