1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:২৬|
শিরোনামঃ
তুরস্কে সাঈদ নুরসি সম্মেলন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার

তুরস্কে সাঈদ নুরসি সম্মেলন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
তুরস্কে সাঈদ নুরসি সম্মেলন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব
তুরস্কে সাঈদ নুরসি সম্মেলন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রখ্যাত সুন্নি মুসলিম ধর্মতাত্ত্বিক বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.)-এর স্মরণে ইস্তাম্বুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক সাঈদ নুরসি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম, গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রধান শায়খ আলি মহিউদ্দিন আল-কারাদাগি।

রোববার (৪ অক্টোবর) সম্মেলনের উদ্বোধনী দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আলেম ও চিন্তাবিদদের সামনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। তাঁর মতে, এ ধরনের একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলা সম্ভব হলে বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় মানবতার জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হতে পারে।

শায়খ আল-কারাদাগি বলেন, বর্তমান বিশ্ব মানবিক, ধর্মীয়, নৈতিক ও সামাজিক নানা সংকটে জর্জরিত। এসব সংকট কেবল মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা পুরো মানবজাতির ওপরই প্রভাব ফেলছে। ফলে সমস্যাগুলোর সমাধানও হতে হবে সামগ্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে।

তিনি বলেন, বিশ্ব এখন পরস্পরনির্ভর একটি ব্যবস্থায় পরিণত হয়েছে। মুসলিম বিশ্বকে মানবজাতির বৃহত্তর পরিসর থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। মানুষের সংকটগুলো অনেকাংশে অভিন্ন এবং এসব সংকট মোকাবিলায়ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সম্মেলনে মুসলিম বিশ্বের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন শায়খ কারাদাগি। পবিত্র কোরআন ও নবীজির সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, উৎপাদন, সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষেত্রেও মুসলিম বিশ্বের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর প্রস্তাবিত উদ্যোগগুলোর অন্যতম হিসেবে ‘ইসলামী জাতিসঙ্ঘ’ গঠনের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বর্তমান জাতিসঙ্ঘ কাঠামোর সমালোচনা করে শায়খ কারাদাগি বলেন, সেখানে পাঁচটি দেশের হাতে ভেটো ক্ষমতা থাকায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য দেশগুলোর সমান প্রভাব নেই। তাঁর মতে, বৈশ্বিক শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োজন।

সম্মেলনে তিনি গাজায় চলমান সংকট ও ইসরাইলি হামলারও নিন্দা জানান। একই সঙ্গে বিভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বৈশ্বিক সংকটে কোরআনী সমাধান’। এতে অন্তত ৬০টি দেশ থেকে আলেম, গবেষক, চিন্তাবিদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মঙ্গলবার সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.) ১৯৬০ সালের ২৩ মার্চ ইন্তেকাল করেন। তিনি ‘রিসালায়ে নূর’ নামে কোরআনের ব্যাখ্যামূলক গ্রন্থ রচনা করেন, যার পরিমাণ ছয় হাজার পৃষ্ঠারও বেশি। আধুনিক বিজ্ঞান ও যুক্তির সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের ওপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাঁর চিন্তা, দর্শন ও কোরআনভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026