1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা মথুরাপুরকে ২-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন চৌমুহান রুপালি সংঘ বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন

নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ফিরোজ মাহমুদ ,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি:

আজ ২১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পূর্ব সোনাপাতিল এলাকায় অবস্থিত একটি ধান ভাঙা মিলে রবিউল বীজ ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল আউয়ালের মজুদ করা বিপুল পরিমাণ ধানের বীজ পাওয়া যায়। এসব বীজ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন ছাড়াই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল। পরিদর্শনে আরও দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (MRP) উল্লেখ করা হয়নি। এছাড়া প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় ঠাকুরগাঁও ও লালমাটিয়া, ঢাকা নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়, যার বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে পারেননি।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে।

কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026