
বড়াইগ্রাম প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে অনুষ্ঠিত প্রমথ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলায় মথুরাপুর ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চৌমুহান রুপালি সংঘ ফুটবল ক্লাব।
ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষ মথুরাপুরকে ২-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে চৌমুহান রুপালি সংঘ।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় চৌমুহান রুপালি সংঘ ফুটবল ক্লাব। দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, দলীয় সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টায় আসে এই সাফল্য।
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চৌমুহান রুপালি সংঘ ফুটবল ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠক ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।