1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:২৬|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

তৃতীয় দিনের মতো অচল চুয়েট, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের খোলা চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেগুলো হয়নি।

বৃহস্পতিবার কর্মসূচির অংশ হিসেবে বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যাপক সায়েমকে অব্যাহতি এবং নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবি জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি

মানববন্ধনে চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশে শিক্ষার্থীদের লেখা একটি খোলা চিঠি পাঠ করেন।

চিঠিতে শিক্ষার্থীরা বলেন, দিনের পর দিন তারা ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে দূরে রয়েছেন। পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতির সময় এখন অনিশ্চয়তা ও আন্দোলনের মধ্যে কাটছে। এর ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ইন্টার্নশিপ, স্কলারশিপের আবেদন, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং চাকরির পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়ছে বলে তারা উল্লেখ করেন।

চিঠিতে আরও বলা হয়, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপনে আকস্মিক পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে তারা মনে করছেন। তবে নতুন নিয়োগ পাওয়া উপাচার্যের ব্যক্তি বা যোগ্যতা নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলে শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন।

তাদের ভাষ্য, অল্প সময়ের মধ্যে অধ্যাপক সায়েমের সঙ্গে শিক্ষার্থীদের যে আস্থা তৈরি হয়েছিল এবং শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যেসব কাজ ও পরিকল্পনা শুরু হয়েছিল, তারা সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে চান।

‘সায়েম স্যারকে ভিসি চাই’

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর মধ্যে ছিল—‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’।

শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলনের কারণে ক্লাস, ল্যাব ও পরীক্ষা বন্ধ থাকায় তারা নিজেরাও ক্ষতির মুখে পড়ছেন। একেকটি দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারকে আরও পিছিয়ে দিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসতে তারা রাজি নন বলে খোলা চিঠিতে জানান।

‘নতুন উপাচার্যের বিরুদ্ধে ব্যক্তিগত অবস্থান নেই’

শিক্ষার্থীদের খোলা চিঠিতে বলা হয়, “সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত অবস্থান নেই। আমরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল চাই।”

চিঠিতে তারা আরও বলেন, তারা আন্দোলন দীর্ঘ করতে চান না; বরং দ্রুত সংকটের সমাধান করে আবার ক্লাস, ল্যাব ও পরীক্ষার হলে ফিরতে চান।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অধ্যাপক সায়েমকে পুনর্বহালের মাধ্যমে অনিশ্চয়তার অবসান ঘটানোই তাদের একমাত্র প্রত্যাশা।

৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তন

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপাচার্য পরিবর্তনের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে চুয়েট শিক্ষক সমিতিও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে।

তৃতীয় দিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026