1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:১৭|
শিরোনামঃ
বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে আগুন লালপুরে অগ্নিকাণ্ডে গুদামসহ চার দোকান পুড়ে ছাই

১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View
১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি
১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আগামী ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী দলীয় প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ড ১৮ সেপ্টেম্বর বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানান রুহুল কবীর রিজভী।

ঠাকুরগাঁও-১ আসনটি বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন হিসেবে পরিচিত। আসনটিতে উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি

এদিকে স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা সচেতনতামূলক প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে বলেও জানান তিনি।

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। একই সঙ্গে স্কুল, মাদরাসা, হাটবাজারসহ জনসমাগমপূর্ণ স্থানে আবর্জনা ফেলার জন্য প্রয়োজনীয় বিন স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026