1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১০:১০|
শিরোনামঃ
বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে আগুন লালপুরে অগ্নিকাণ্ডে গুদামসহ চার দোকান পুড়ে ছাই

‘ছাত্রসংসদ মানে ক্ষমতা-আধিপত্য নয়, সেবা ও প্রতিনিধিত্ব’: ডাকসু ভিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View
‘ছাত্রসংসদ মানে ক্ষমতা-আধিপত্য নয়, সেবা ও প্রতিনিধিত্ব’: ডাকসু ভিপি
‘ছাত্রসংসদ মানে ক্ষমতা-আধিপত্য নয়, সেবা ও প্রতিনিধিত্ব’: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত কার্যকরী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গত এক বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমরা দেখিয়েছি, ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব; ভয় নয়, স্বাধীনতা।’

সাদিক কায়েম বলেন, সহযোদ্ধাদের পরিশ্রম, দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং অসংখ্য মা-বাবার দোয়ার বরকতে তারা শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন। সেই সমর্থনের প্রতি দায়িত্বশীল থেকে গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন ধরনের অসহযোগিতা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ডাকসু কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি সারাদেশের শিক্ষার্থীসমাজ ও দেশবাসীর অধিকার এবং কল্যাণের বিষয়েও ডাকসু সরব ছিল।

গত এক বছরের কার্যক্রম তুলে ধরে ডাকসু ভিপি বলেন, বিভিন্ন বাধাবিপত্তি ও আঘাত সত্ত্বেও ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তার দাবি, দীর্ঘদিনের নিপীড়নমূলক ‘গণরুম-গেস্টরুম’ সংস্কৃতি পুনরায় ফিরে আসার পথও বন্ধ হয়েছে।

পরিবহনব্যবস্থা, উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার।’

ডাকসুর এক বছরের পথচলায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নিরঙ্কুশ জয় লাভ করে। এতে মো. আবু সাদিক কায়েম ভিপি এবং এস এম ফরহাদ জিএস নির্বাচিত হন। ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্ধারিত এক বছরের মেয়াদ বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026