অনলাইন ডেস্ক: আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকায় এ বিধিনিষেধ কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞা চলাকালে জাতীয় সংসদ ও এর আশপাশের নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা;
বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত;
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত;
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল;