1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৩|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫৬ Time View
রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২
রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমাদের থানার খুব কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও সহকারী আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় ওই রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিই এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026