1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৮|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ Time View
বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা
বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আমিনুল হক টিপুর সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট শরীফ আহমদের সঞ্চালনায় সভায় ফোরামের চলমান কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ডিসেম্বর মাসে ফোরামের উদ্যোগে একটি পিকনিক আয়োজন এবং বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে তিনটি ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ফোরামের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ, ইঞ্জিনিয়ার নূরনবী, শামসুদ্দীন, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান নিঝুম, সদস্য টিপু সুলতান সেলিমসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা বেগমগঞ্জবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে বেগমগঞ্জ উপজেলা ও বেগমগঞ্জবাসীর সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026