1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ Time View
৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে
৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা, জালিয়াতি ও প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন—ফুডপান্ডার কো-ফাউন্ডার ও ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক, ডেলিভারি বিভাগের ডিরেক্টর মো. তাবারেজ খান এবং সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল হক। তাবারেজ খান ভারতীয় নাগরিক।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালতের নির্দেশে গুলশান থানা পুলিশ মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। বুধবার আদালত ওই প্রতিবেদন গ্রহণের পর পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যেভাবে শুরু হয় বিরোধ

মামলার নথি অনুযায়ী, ‘প্রোটিন অ্যান্ড পেরিশেবল’ (পিএনপি) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির গত বছরের ৩ জুলাই আদালতে মামলা দুটি করেন।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৩ জুন ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের সঙ্গে চুক্তির ভিত্তিতে দেশীয় ও আমদানিকৃত ফলমূল ও সবজি সরবরাহ শুরু করেন শিহাব মাহমুদ বশির। শুরুতে নিয়মিতভাবে পণ্যের মূল্য পরিশোধ করা হলেও পরবর্তী সময়ে অর্থ পরিশোধে অনিয়ম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাদীর দাবি, এক লাখ টাকার পণ্য কেনার অর্ডারের বিপরীতে ব্যাংক হিসাবে মাত্র ১ থেকে ১০০ টাকার মতো নগণ্য পরিমাণ অর্থ জমা দেওয়া হতো। পাশাপাশি ভুয়া ব্যক্তিদের স্বাক্ষর ব্যবহার এবং একই দিনে বিভিন্ন স্থানে ভুয়া ‘রিটার্ন টু ভেন্ডর’ (আরটিভি) স্লিপ তৈরি করে পণ্য ফেরত দেখানোর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আটকে রাখা হয়।

এভাবে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তদন্ত শেষে আদালতের আদেশ

মামলা দায়েরের পর আদালত অভিযোগ আমলে নিয়ে গুলশান থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে একটি মামলায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান এবং অপর মামলায় একই থানার এসআই মো. সাখাওয়াত হোসেন তদন্ত প্রতিবেদন জমা দেন।

ওই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন। এরপর আদালত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ফুডপান্ডার বক্তব্য

তবে অভিযোগ অস্বীকার করেছে ফুডপান্ডার মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি মূলত একটি চলমান ব্যবসায়িক বা বাণিজ্যিক বিরোধের সঙ্গে সম্পর্কিত। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন এবং মামলাগুলো তাদের কর্মকর্তাদের হয়রানি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং চলমান বিরোধের নিষ্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হবে। পরে প্রতিষ্ঠানটি জানায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাঁচ কর্মকর্তাই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

মামলাগুলোতে ওঠা অভিযোগ ও প্রতিষ্ঠানটির বক্তব্য—দুই পক্ষের অবস্থানই এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026