1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১:১৪|
শিরোনামঃ
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি

রামগড়ে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, তিনজনকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ Time View
রামগড়ে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, তিনজনকে জরিমানা
রামগড়ে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, তিনজনকে জরিমানা

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে নিয়ম না মেনে রোগীদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত।

জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন—রাজন চক্রবর্তী, বাদল চক্রবর্তী ও শংকর দেবনাথ। তাদের মধ্যে বাদল চক্রবর্তী ও রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা করে এবং শংকর দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই তিন ব্যক্তি রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় তাদের কাছে চিকিৎসা ও প্রেসক্রাইব করার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত বলেন, আইন ও বিধি না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং এর অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার নামে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026