1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:১২|
শিরোনামঃ
মথুরাপুরকে ২-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন চৌমুহান রুপালি সংঘ বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১৯ Time View

ষ্টাফ রিপোর্টার :শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর আশরাফুল হুদা, ডিরেক্টর অব একাউন্ট এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম ও পরিচালকবৃন্দ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এ চুক্তির ফলে শিক্ষা, তথ্য-প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।
​সমঝোতা স্মারকের আওতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাকাব-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি, ব্যাংকের সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ সার্বিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
​অন্যদিকে, এ সমঝোতার মাধ্যমে রাকাব-এর কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং তাদের স্ত্রী ও ছেলে-মেয়ে এনবিআইইউ-এর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফি-তে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এনবিআইইউ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সিলিং সহায়তা নিতে পারবেন।
​উভয় কর্তৃপক্ষের মতে, এই সমঝোতা স্মারকটি উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত এবং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026