1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:৫৮|
শিরোনামঃ
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব

লালপুরে অগ্নিকাণ্ডে গুদামসহ চার দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

 

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের সালামপুর বাজারে অগ্নিকাণ্ডে একটি গুদামঘর, দুটি দর্জি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সালামপুর বাজারে জনতা ব্যাংকের নিচে দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গুদামঘরে সয়াবিন তেল, ডিজেলসহ বিভিন্ন ধরনের তেল ও মুদিখানার সামগ্রী মজুত ছিল। এসব দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গুদামসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন হাসেমপুর গ্রামের উত্তম কুমার, বড়বাড়িয়া কারিগরপাড়ার গ্রামের সাত্তার দর্জি, হাঁসবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ও বড়শেরপাড়ার গ্রামের মিজানুর রহমান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামাল, কাপড়, দর্জির সরঞ্জাম এবং গুদামে মজুত বিভিন্ন পণ্য পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা হতে পারে। এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জানান , অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026