1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:২৩|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ Time View
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) কার্যালয়ের সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ৫৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। এতে প্রকল্পের বিভিন্ন দাপ্তরিক ও কারিগরি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে প্রকল্পের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ও ধোঁয়া দ্রুত আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ, কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নথিপত্র। আগুনের পর থেকে পাইওনিয়ার বেজ ও আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাস্টমস ভবন ও ক্যান্টিনেও পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং বায়েকের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সমস্যা তৈরি হয়েছে। এর ফলে প্রকল্পের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, গুরুত্বপূর্ণ তথ্য ও সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। দ্রুত বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সচল করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং সার্ভার ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যাবে।

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, আগুনে প্রযুক্তিগত বিভিন্ন সরঞ্জাম পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, রবিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনা মঙ্গলবার রাতে জানাজানি হয়। ঘটনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। প্রকল্পের পরিচালক (পিডি) কবীর হোসেনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026