1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৪৭|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ Time View
পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি
পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি

কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশের হাত থেকে বাঁচতে এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়েছিলেন শামীম মিয়া (৩২)। পালানোর সময় পায়ে আঘাত পাওয়ার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। বেনামে চিকিৎসা নেওয়ার সময় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শামীম মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। অপর গ্রেপ্তার মেহেদী হাসান একই এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কুড়ারপাড় এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম মিয়া পালানোর চেষ্টা করেন। তাকে আটকাতে গেলে তিনি এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পালানোর পথে তার পায়ে আঘাত লাগে।

পরে চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যাওয়ার সম্ভাবনা থাকায় পুলিশ সেখানে নজরদারি শুরু করে। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহলের সময় এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক ট্রাক শ্রমিকদের মধ্যে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026