1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:৪০|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্যাস-বিদ্যুতের সংকট দ্রুত সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View
গ্যাস-বিদ্যুতের সংকট দ্রুত সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
গ্যাস-বিদ্যুতের সংকট দ্রুত সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এমন কোনো ‘আলাদিনের চেরাগ’ নেই যে ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ ও পানি—সব সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, “গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী। এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সবকিছু একসঙ্গে সমাধান করে দেওয়ার মতো কোনো ‘আলাদিনের চেরাগ’ নেই।”

‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান হবে না’

গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চের প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ ধরনের কর্মসূচি করে সংকটের সমাধান হবে না।

তিনি বলেন, “গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করে কোনো লাভ নেই। বরং এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে যে পেট্রল বা গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেটিও অপচয় হচ্ছে।”

সরকারের ঋণ পরিশোধের দাবি

বর্তমান সরকারের আর্থিক পরিস্থিতি তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব গ্রহণের পর ছয় মাসে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026