1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:৫৭|
শিরোনামঃ
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৬ বছরে লালপুর উপজেলা প্রেস ক্লাব

জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জাতীয় জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার বিকেলে জিসাসের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাহিদ গুলনাহার ইভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব মেঘা আলম, জিসাসের সহ-সভাপতি হারুন কিসিঞ্জার, সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন এবং দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন জিসাসের বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ, শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিসাসের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে গুণী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম সেলিমা রহমান এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026