1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:৪৭|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৫ Time View
ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় বাজার, ফিলিং স্টেশন ও ফিডার সড়কে এসব যান চলাচল করতে পারলেও কোনো অবস্থাতেই মহাসড়কে উঠতে দেওয়া হবে না বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরা উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে দেশে প্রথমবারের মতো এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত ও রেকর্ড করা হবে। পরিবহন খাতে চাঁদাবাজির ঘটনাও নজরদারির আওতায় আসবে। মালিক বা শ্রমিক-যে পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক, প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, থ্রি-হুইলারগুলো স্থানীয় সড়ক, বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করতে পারবে। তবে কোনো অবস্থাতেই এসব যান মহাসড়কে উঠতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করলে সংশ্লিষ্ট যানবাহন ও চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া অটো ফাইন সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা।

আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। এরপর নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার কার্যক্রমে কোনো ত্রুটি বা ভুল শনাক্ত হলে তা পর্যালোচনা করে সংশোধন করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য মহাসড়কেও ধাপে ধাপে এ প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026