1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫৩|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

সৌদি প্রবাসীর বাড়ীর রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ Time View
সৌদি প্রবাসীর বাড়ীর রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী
সৌদি প্রবাসীর বাড়ীর রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি; ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে সৌদি আরব প্রবাসী আজিজুল ইসলামের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়েত প্রবাসী আল আমিনের স্ত্রী নাজমা আক্তারের বিরুদ্ধে। এতে প্রায় দুই বছর ধরে বাড়িতে বসবাস করতে পারছেন না আজিজুল ইসলামের স্ত্রী-সন্তানেরা। বাড়ীর ভাড়াটিয়াদেরও সরিয়ে নিতে হয়েছে। ফলে কষ্টার্জিত অর্থে নির্মিত তিনতলা বাড়িটি এখন তালাবদ্ধ। উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাত শতাংশ জমির ওপর দুই ফুট প্রশস্ত চলাচলের পথসহ তিনতলা বাড়িটি নির্মাণ করেন আজিজুল ইসলাম। দীর্ঘ ২০ বছর সৌদি আরবে শ্রম দিয়ে উপার্জিত অর্থে স্ত্রী-সন্তানদের জন্য বাড়িটি নির্মাণ করেন তিনি। আজিজুল ইসলামের পরিবারের অভিযোগ, প্রায় এক যুগ আগে প্রতিবেশী নাজমা আক্তারের কাছ থেকে দুই ফুট প্রশস্ত চলাচলের পথের জন্য জমি কেনেন তাঁরা। পরবর্তী সময়ে নাজমা আক্তার ও তাঁর বোন বিলকিস আক্তার বারান্দা ও গাইডওয়াল নির্মাণ করায় পথটি ক্রমেই সংকুচিত হয়ে যায়। বর্তমানে মাত্র ১০ ইঞ্চি জায়গা অবশিষ্ট রয়েছে। এতে স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় প্রায় দুই বছর ধরে বাড়িটিতে বসবাস করা সম্ভব হচ্ছে না। এমনকি ভাড়াটিয়াদেরও রাতারাতি সরিয়ে নিতে হয়েছে। ফলে বাড়িটি তালাবদ্ধ করে রাখতে হচ্ছে। অভিযোগের বিষয়ে বিলকিস আক্তার কথা বলতে রাজি হননি। তিনি তাঁর ছোট বোন নাজমা আক্তারকে ঘটনাস্থলে ডেকে আনার কথা জানালেও পরে তিনি আসেননি। পরে মুঠোফোনে নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, আজিজুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তবে আজিজুলের ভাগিনাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধের সমাধান হলে পথ খুলে দেওয়ার কথাও জানান নাজমা আক্তার। এদিকে, স্থানীয়ভাবে বিরোধের সমাধান না হওয়ায় একাধিকবার থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেছে আজিজুল ইসলামের পরিবার। এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, একজনের বাড়ির রাস্তায় বাঁধা বা বন্ধ করে দেওয়া অমানবিক। বাদী-বিবাদী উভয়ের স্বামীই বিদেশে থাকেন। ঘটনার সত্যতা যাচাইয়ের পর উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026