1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৫৮|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬১ Time View
একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ নয়
একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ নয়

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

বাঁধনের দাবি, ‘ভেনিস ছাত্রলীগ’ পরিচয়ে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে বোতলজাত পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন। একপর্যায়ে তার মুঠোফোন আছড়ে ফেলে দেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার জন্য চাপ দেন এবং পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করেন বলে অভিযোগ তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দিতে দেখা গেছে। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে সাধারণ মানুষের পক্ষে রাজপথে অংশ নেওয়ায় তাকে লক্ষ্য করে এ ধরনের আচরণ করা হয়েছে।

বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

তিনি আরও জানান, হামলার সময় তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’ তার ভাষ্য, ভেনিসের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন অভিনেত্রীর সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তির জন্যও বিব্রতকর।

বাঁধনের দাবি, হামলাকারীরা তার অংশ নেওয়া চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পরিচালক রুবাইয়াত হোসেনের পারিবারিক পরিচয় না জেনেই এ ঘটনা ঘটিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াত হোসেন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মেয়ে।

পরে এক সাক্ষাৎকারে বাঁধন জানান, ঘটনার পর ইতালির পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি এ ঘটনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে ইতালির আদালতে মামলা করার পাশাপাশি ভেনিস পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দেশ ছাড়ার আগে ঘটনার সুরাহা চান জানিয়ে বাঁধন ইতালিতে বাংলাদেশ দূতাবাসকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026