1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫৩|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭৪ Time View
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর দেশের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতার পার্ক সার্কাস এলাকার ‘পিস ওয়ার্ল্ড’ থেকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহগুলো নিয়ে বাংলাদেশের পথে রওনা দেন।

এর আগে শনিবার ভোর ৬টার দিকে নিহত আলিমুজ্জামানের মরদেহ নিয়ে স্বজনরা সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সীমান্তসংক্রান্ত প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ভোমরা স্থলবন্দর অতিক্রম করেন।

অন্যদিকে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার রেবতী সরকারের শেষকৃত্য কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন করা হয়েছে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মরদেহের পাশাপাশি তার পরিবারের সদস্য আকরাম আলী (৭৪), আফসানা শিরমিন (২৭) এবং দুই বছর বয়সী শিশু সর্নাশীষ দত্তের মরদেহও দেশের উদ্দেশে পাঠানো হয়।

একই গাড়িবহরে সাভারের নিহত যুবক বাবু আহমেদের (৩৭) মরদেহও রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বেনাপোল সীমান্ত দিয়ে এসব মরদেহ শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সহায়তা

মরদেহ হস্তান্তর ও দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ, প্রথম সচিব (কনস্যুলার) মো. জিল্লুর রহমান, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকন্দসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা স্বজনদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কাগজপত্র, সীমান্ত পারাপার ও মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।

কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ এলাকায় তাদের দাফন ও শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026