1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:২২|
শিরোনামঃ
মথুরাপুরকে ২-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন চৌমুহান রুপালি সংঘ বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা

নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

ফিরোজ মাহমুদ, নলডাঙ্গা প্রতিনিধিঃ

আজ ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ সংঘটনের দায়ে দায়েরকৃত একটি মামলায় একজন ব্যক্তিকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন . সিরাজুল ইসলাম (৪৮), পিতা: মৃত আহাদ আলী, সাং: চেউখালী, নলডাঙ্গা। আসামি কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. রাজিবুল হাসান। এ সময় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026