1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় উদ্যোক্তা নারীর মৃত্যু অভিযোগ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View

 

বরিশাল সদর প্রতিনিধি ঃ

বরিশালে চিকিৎসকের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে প্রাণ গেল নাজিয়া রহমান মাইশা (৩০) নামের এক নারী উদ্যোক্তার। নগরীর প্রাইভেট রাহাত আনোয়ার হাসপাতালে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করার সময় এ ঘটনা ঘটে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহত প্রসূতি বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকার বাসিন্দা ও জেলা গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী মরহুম নাজমুর রহমান বাদলের মেয়ে।

​বৃহস্পতিবার বিকেলে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মাইশার এটিই ছিল প্রথম সন্তান। এ ঘটনায় কন্যাসন্তানটি বেঁচে গেলেও মায়ের এমন অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহতের পরিবার জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে ছিলেন মাইশা। চিকিৎসকের পরামর্শ অনুসারেই বৃহস্পতিবার দুপুরে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। স্বজনদের অভিযোগ, প্রসূতিকে ওটিতে নেওয়ার পর ডা. তহুরার অতিরিক্ত তাড়াহুড়ো এবং অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসক ডা. সোহেল মিয়ার দায়িত্বহীনতায় পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে।

​ঘটনার সময় উপস্থিত নিহতের স্বজন সাজ্জাদ হোসেন নয়নের দাবি, সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় হেঁটে ওটিতে যান মাইশা। কিন্তু চারটি ওটির দায়িত্বে একাই নিয়োজিত ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডা. সোহেল। তিনি অভিযোগ করেন, স্পাইনালে অ্যানেসথেসিয়া দেওয়ার পরই ওই চিকিৎসক অন্য ওটিতে চলে যান এবং প্রসূতি বারবার বমি করতে থাকেন। একই সময়ে স্যালাইন অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে প্রসূতির ফুসফুসে কফ জমা ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলেও চিকিৎসকের অবহেলায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে পরিস্থিতি পুরোপুরি অনিয়ন্ত্রণে চলে গেলে হৃদরোগের কথা বলে মুমূর্ষু অবস্থায়, এমনকি কোনো অ্যানেসথেসিয়া চিকিৎসকের উপস্থিতি ছাড়াই দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু ঘটেছে।

​অন্যদিকে চিকিৎসাগত গাফিলতির অভিযোগ অস্বীকার করে রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপক সাকিব আহমেদ দাবি করেন, অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং নবজাতককে দেখার সময় মা সুস্থ ছিলেন। পরবর্তীতে হঠাৎ রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং বমি করলে শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত চিকিৎসক ডা. তহুরা আক্তার ও ডা. সোহেল মিয়া আত্মগোপনে রয়েছেন এবং তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

​এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026