1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:১৫|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

বড়াইগ্রামে দুস্থ অসহায়দের সাড়ে ৩ লক্ষ টাকা বিএনপি নেতা-কর্মীদের মাঝে বন্টনের অভিযোগ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

 

বড়াইগ্রাম প্রতিনিধি ঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বরাদ্দ পাওয়া জিআর ক্যাশ অর্থাৎ জেনারেল রিলিফ নগদ অর্থ বা সাধারণ ত্রাণের ৩ লক্ষ ৫০ হাজার টাকা উপজেলা বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মাঝে বন্টন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মূলতঃ বন্যা, অনাহার, মহামারী বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা পর্যায়ে এই অর্থ বরাদ্দ দেয়। এই অর্থ ক্ষতিগ্রস্ত অসহায় গরীবদের মাঝে বিতরণ করার কথা উল্লেখ থাকলেও সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই অর্থ ৯৮ জন বিএনপি নেতা-কর্মীদের ভাগ করে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রশীদ সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন এমপি সাহেব (আব্দুল আজিজ, নাটোর-৪, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসন) আমাদের লিস্ট (তালিকা) দিয়েছেন ও নির্দেশ দিয়েছেন তাই আমি দিয়েছি। এ ব্যাপারে এমপি সাহেবের সাথে কথা বলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, জিআর ক্যাশ (GR Cash) মূলত বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি মানবিক সহায়তা কর্মসূচি। “GR” শব্দের পূর্ণরূপ হলো Gratuitous Relief (বিনামূল্যে বা অনুদান হিসেবে দেওয়া ত্রাণ)। এটি কোনো ঋণ নয়, বরং আপৎকালীন সময়ে সাধারণ মানুষের সহায়তায় সরকারি অনুদান। এমপি স্যারের দেওয়া তালিকা মোতাবেক ৯৮জনের মাঝে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলার চান্দাই ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের কয়েকজন নেতাকে জিজ্ঞেস করা হলে তারা জানায়, খামের ভিতর টাকা আছে জানি তবে কত টাকা তা বলতে পারবো না। পরে খুলে দেখার অনুরোধ করলে দেখেন ২৫০০ টাকা। এই টাকা কেন আপনি পেলেন জানতে চাইলে বলেন এমপি সাহেব দিলেন তাই নিয়েছি। এই টাকা নিজের প্রয়োজন বা মানুষের প্রয়োজনে খরচ করবো। উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত ওই নেতারা আরও জানান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল সহ বিএনপি’র ৯৮ জন নেতা-কর্মী এই টাকা পেয়েছেন।

উল্লেখ্য, সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে জিআর ক্যাশ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026