
ফিরোজ মাহমুদ, নলডাঙ্গা, প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় আজ( ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ)সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতী বিলের অভয়াশ্রমে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী মোট ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি/ হুইলসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।