1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৫৬|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, টাঙ্গাইলকে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

১১ দলের লং মার্চ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক দেশে সবারই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তবে জনগণই বিচার করবে তাদের এই কর্মসূচি করা ঠিক হচ্ছে কি না।’

তিনি আরও বলেন, ‘সরকারপ্রধান সংসদে দাঁড়িয়ে বলেছেন, বিগত সরকার তেল-গ্যাস খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা সেটি পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের কোনও গাফিলতি থাকলে তারা বলতে পারতো। দ্রুতই পরিস্থিতির উন্নতি হচ্ছে।’

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026