1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দেশসেরা দ্বিতীয় লালপুরের আব্দুল মোতালেব রায়হান

সন্তোষপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ Time View
সন্তোষপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সন্তোষপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় ছিলাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

​সন্তোষপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. আ. কাদের।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল ইসলাম (শফি), পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান, মো. নাজির হোসেন এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাসান হাফিজুর রহমান।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তৃণমূলের সুসংগঠিত শক্তির ওপর ভর করেই বিএনপি আজ দেশ ও জাতির সেবায় উৎসর্গীকৃত সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে আছে।”

​প্রধান বক্তা আলহাজ্ব মোখলেছুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের মূল অঙ্গীকার হলো দলের সকল স্তরের নেতাকর্মীদের একত্রিত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়া। সন্তোষপুর ইউনিয়নের এই বিশাল সমাবেশ প্রমাণ করে যে সাধারণ মানুষ বিএনপি’র নীতি ও আদর্শের প্রতি কতটা আস্থা রাখে।”

​বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিউল ইসলাম (শফি) বলেন, “ঐক্যই আমাদের মূল শক্তি। সকল ভেদ-ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের উপজেলা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে।”

​পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “গণতন্ত্র চর্চা ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি আপসহীন। তরুণ সমাজ ও তৃণমূল কর্মীদের উদ্দীপনাই আমাদের আন্দোলনের চালিকাশক্তি।”

​উপজেলা বিএনপি’র সদস্য মো. জাহিদুল ইসলাম খান তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমের কারণেই বিএনপি আজও সাধারণ মানুষের হৃদয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের সন্তোষপুর ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মো. আব্দুল করিম, মো. হায়দার আলী, মো. মাহফুজার রহমান আপেল, নুরুল আমিন সিদ্দিকী, মো. জাহাঙ্গীর আলম, রামখানা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. আব্দুস সবুর বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি এস এম ফারুক হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026