1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৩:০৫|
শিরোনামঃ
রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা

বড়াইগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান ১১৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক, নেপথ্যের হোতাকে আইনের আওতায় আনার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
গত রাতে উপজেলার ৪ নম্বর নগর ইউনিয়নের নগর বাজার এলাকায় নগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মৃত আজাহার মন্ডলের ছেলে বুলবুল মন্ডল (২৪), চৌমহন উত্তরপাড়া এলাকার আব্দুল রশিদের ছেলে হাসিবুল হাসান রাজু (২৬) এবং একই এলাকার আবু তালেব মোল্লার ছেলে আজিজুল হক স্বপন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে বুলবুল মন্ডলের পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের ইয়ারটাইট জিপার পলিব্যাগে থাকা ১১৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেপথ্যের হোতাকে শনাক্তের দাবি
স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, আটক তিন যুবককে তারা আগে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে দেখেননি। তাদের দাবি, তরুণদের কেউ যদি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে থাকে, তাহলে শুধু বহনকারী বা খুচরা পর্যায়ের ব্যক্তিদের গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না।
এলাকাবাসীর দাবি, তদন্তের মাধ্যমে মাদক সরবরাহের নেপথ্যে থাকা ব্যক্তি বা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান জোরদার এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে আটক ব্যক্তিরা কীভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সরবরাহকারী রয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026