1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টেকনাফ থেকে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View
টেকনাফ থেকে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার
টেকনাফ থেকে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার  টেকনাফের ক্যাম্প-২২ উনচিপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই কিশোরী হল-ক্যাম্প-২২-এর সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের মেয়ে ইয়াছমিন আকতার (১৭) এবং একই ব্লকের ফরিদ আলমের মেয়ে ফরমিন আরা (১৬)।

এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইয়াছমিন আকতারের বাবা মোহাম্মদ নুর উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে এসে অভিযোগ করেন, তার মেয়েসহ একই ব্লকের ফরমিন আরাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার পর উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ক্যাম্প-২২-এর এ/১ ব্লকের জাফর আলমের মেয়ে তসমিন আরা (১৮)-এর সঙ্গে ওই দুই কিশোরী ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।

পরে তসমিন আরার পরিবারের মাধ্যমে তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে তসমিন আরাসহ দুই কিশোরী উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে ফিরে আসে।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া দুই কিশোরী জানায়, তারা স্বেচ্ছায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরাকে সঙ্গে নিয়ে ক্যাম্প-২২ উনচিপ্রাং থেকে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।

এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি আরও অনুসন্ধান করে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এপিবিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026