1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:১১|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ফরহাদ রহমান, কক্সবাজার:  কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে তিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন। তিনি বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরে কক্সবাজার জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে অফিসার ও ফোর্সের সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি। এ সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদেরও পুরস্কৃত করা হয়।

সভায় ডিআইজি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল, ওসি তদন্ত সুকান্ত চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026