1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৫৯|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

ভূরুঙ্গামারীতে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭১ Time View
ভূরুঙ্গামারীতে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার
ভূরুঙ্গামারীতে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার

​কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে মেসার্স খোকন ব্রিক্সের মালিকসহ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে ইটভাটার ঘরে সার মজুদের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

​একই রাতে পার্শ্ববর্তী কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। এ ঘটনার দায়ে ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
​কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সারগুলো কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026