
ফিরোজ মাহমুদ (নাটোর নলডাঙ্গা) প্রতিনিধিঃ
মঙ্গলবার রাত নয়টা হতে রাত তিনটা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোট পরিচালনা করে আটজনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয় সাজাপ্রাপ্তরা হলো বারইহাটি সিংড়া মুসলিম উদ্দিনের ছেলে বয়স (৪০) ১০ দিনের কারাদণ্ড একই গ্রামের খোরশেদ আলমের ছেলে সেন্টু (৩০) ১০ দিনের কারাদণ্ড মহেশচন্দ্রপুর সিংড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে মিল্লাত( ১৯) সাত দিনের কারাদণ্ড বারুইহাটি গ্রামের আফজাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) সাত দিনের কারাদণ্ড একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে স্বাধীন (১৯) ৭দিন কারাদণ্ড বড় বারইহাটি গ্রামের ফেলু প্রাং এর ছেলে মহাসিন (৬০) ৯০০০ টাকা অর্থদ ণ্ডঢাক ঢোল ডাঙ্গাপাড়া সিংড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে চান্দু(৫৪) ৬০০০ টাকা অর্থদণ্ড নগর মাছ গ্রামের সিংড়া আফজালের ছেলে সোহান (২১) ১৮০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)জনাব শামীম হোসেন।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ নলডাঙ্গা থানার চৌকস পুলিশ সদস্য আনসার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন দেশীয় মাছের প্রজনন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ ও পোনা মাছ নিধন রোদে এ ধরনের মোবাইল কোট অভিযান অব্যাহত থাকবে।