1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৫৯|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে জোনাইল বাজারে নতুন ব্রিজ নির্মাণের ঘোষণা শিগগিরই শুরু হবে কাজ, ঘোষণা দিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ Time View

 

মোঃ শিপন আলী, নিজস্ব প্রতিবেদক ঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল  ইউনিয়নের জোনাইল বাজার সংলগ্ন বড়াল নদীর ওপর দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
দীর্ঘদিন ধরে ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে আসছেন। পুরনো ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন জোনাইল বাজারসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে।
স্থানীয়দের দাবি, ব্রিজটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় বর্তমানে এটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। নতুন ব্রিজ নির্মাণ হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে এবং জোনাইল বাজারসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
এ বিষয়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ জানান, ৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে জোনাইল বাজারের বড়াল নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণ করা হবে। খুব শিগগিরই ব্রিজটির নির্মাণকাজ শুরু হবে।
নতুন ব্রিজ নির্মাণের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। তারা দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ব্রিজটি নির্মিত হলে জোনাইল বাজার ও আশপাশের এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের চলাচলে নতুন গতি আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026