
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্তসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা