1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:১৭|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩৩ Time View
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, আর যত বড় নেতা হোক-মাদকের সঙ্গে যার সম্পৃক্ততা থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

টেকনাফ মডেল থানার আয়োজনে ‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, পৌর বিএনপির আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম বলেন, মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবেন, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের শিকড় থেকে উপড়ে ফেলা পর্যন্ত আমি সোচ্চার থাকব।

 

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, সমাজে মাদক কারবারিরা দেশটাকে অশান্ত করে ফেলেছে। এই দেশকে শান্ত করতে হলে মাদক ও মাদক কারবারিদের নির্মূল করতে হবে।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026