1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:১৮|
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত গোলমুন্ডা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক বগুড়া মহানগর জিসাসের জিয়া-খালেদার মাজার জিয়ারত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, অক্টোবরে চুক্তি নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা বেগমগঞ্জ উপজেলা ফোরামের কার্যনির্বাহী কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিদের যৌথ সভা জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগেশ্বরীতে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View
নাগেশ্বরীতে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
নাগেশ্বরীতে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন রাজনৈতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় এ আনন্দ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিকে ঘিরে অদ্য ২১ আগষ্ট শুক্রবার বিকেলে ৫.৩০ টায় নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিলসহকারে সমবেত হন। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে একটি নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা দলের নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপি আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে দলের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, দলের যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে পথচারী ও সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

আনন্দ কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, তানজিমুল ইসলাম কিরন ও মোজাম্মেল হক দুদু উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাইদুল, ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন ও আশরাফ হোসেন আপেলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

 

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, দলের নতুন নেতৃত্বকে ঘিরে তৃণমূল পর্যায়ে যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে। একই সঙ্গে দলীয় ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026